
রফিকুল ইসলাম ।। কুড়িগ্রাম সদর
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ , কুড়িগ্রাম জেলা শাখার নির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান ২২ অক্টোবর ২০২৫ বুধবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালকের কার্যালয় সম্মেলন কক্ষে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার নির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠানে নির্বাহী কমিটির সম্মানিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা রিটার্নিং অফিসার এস এম রেজাউল করিম। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার নবগঠিত তিন বছর মেয়াদী নির্বাহী কমিটির
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার নির্বাচন-২০২৪ এর সহকারী রিটার্নিং অফিসার মো: আফসার আলী, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি মো: মোকছেদ আলী , সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সুফিয়ান, কুড়িগ্রামের সকল উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক , উপসহকারী কৃষি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত লিখুন :