
নিউজ ডেস্ক
জাতীয় ছাত্রশক্তি’র উলিপুর উপজেলা শাখার আওতাধীন পান্ডুল ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।আজ ২০ নভেম্বর উলিপুর উপজেলা আহ্বায়ক নাজমুল আল হাসান ও সদস্য সচিব মশিউর রহমান মুনের স্বাক্ষরিত ৩৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ০৬ মাসের জন্য অনুমোদিত হয়েছে। কমিটিতে রবিউল ইসলাম-কে আহ্বায়ক, মোঃ সজীব-কে সদস্য সচিব, মেহেদী হাসান-কে মুখ্য সংগঠক,সাজ্জাদ হোসেন-কে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে।
ছাত্রশক্তি’র উপজেলা আহ্বায়ক নাজমুল আল হাসান বলেন- নতুন কমিটির জন্য শুভকামনা।আশা করি, শিক্ষা, ঐক্য ও মুক্তি’র সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
আপনার মতামত লিখুন :