
এনামুল হক সরকার || রাজারহাট
অরক্ষিত ও প্লাটফর্ম বিহীন রাজারহাট রেলওয়েতে ট্রেনে কাটা পরে গুরুতর আহত হয়ে ষাটোর্ধ বৃদ্ধ মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার সকালে পৌনে দশটায় চিলমারীগামী রমনা লোকাল ট্রেনের নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে ইউনূস আলী নামের এক বৃদ্ধ।গুরুতর আহত হলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।পরবর্তীতে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে পথিমধ্যে জীবনের শেষ নি:শ্বাস ত্যাগ করেন ইউনূস আলী।
গতকাল বুধবার রাজারহাট রেলওয়ে স্টেশনের পুর্বে চলন্ত রেলগাড়ী ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান দীর্ঘ ধরে রাজারহাট রেলওয়ে স্টেশনে নেই প্লাটফর্ম,পাশাপাশি রেললাইন এলাকায় হাটবাজার বসে।এছাড়াও রেলপথ সংকোচিত করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।একটু অসাবধানয় ঘটতে প্রাণঘাতী দুর্ঘটনা।বর্ষায় তলিয়ে যায় রেললাইন।স্থানীয়রা অভিযোগ করে আরো বলেন দীর্ঘদিন পড়ে এবছরে মন্ডলের বাজার পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করলে একবছর অতিবাহিত হলেও রাজারহাট রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেনি রেলওয়ে কর্তৃপক্ষ। যদি প্লাটফর্ম থাকতে তাহলে মানুষ চলাচলে সচেতন থাকতো কিন্তু বর্তমানে দেখলে মনে হবে এযেন চারণভূমি, সবাই আমরা গরু ছাগল চড়াই ও ব্যবসা বাণিজ্য করি,যদি জীবন না থাকলে ব্যবসায় কি আসে যায় আমাদের।কয়েক বছর পুর্বে লুপ বসানো হলেই তৈরি হয়নি বহুল কাঙ্ক্ষিত প্লাটফর্ম ও রেলওয়ে স্টেশন।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট ডি,আর,এমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :