জাতীয় ছাত্রশক্তি’র উলিপুর উপজেলাধীন পান্ডুল ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন


Hamar Kurigram প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন /
জাতীয় ছাত্রশক্তি’র উলিপুর উপজেলাধীন পান্ডুল ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

নিউজ ডেস্ক

জাতীয় ছাত্রশক্তি’র উলিপুর উপজেলা শাখার আওতাধীন পান্ডুল ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।আজ ২০ নভেম্বর উলিপুর উপজেলা আহ্বায়ক নাজমুল আল হাসান ও সদস্য সচিব মশিউর রহমান মুনের স্বাক্ষরিত ৩৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ০৬ মাসের জন্য অনুমোদিত হয়েছে। কমিটিতে রবিউল ইসলাম-কে আহ্বায়ক, মোঃ সজীব-কে সদস্য সচিব, মেহেদী হাসান-কে মুখ্য সংগঠক,সাজ্জাদ হোসেন-কে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে।


ছাত্রশক্তি’র উপজেলা আহ্বায়ক নাজমুল আল হাসান বলেন- নতুন কমিটির জন্য শুভকামনা।আশা করি, শিক্ষা, ঐক্য ও মুক্তি’র সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।