বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগের প্রাথমিক সত্যতা: রাজিবপুরে বিএনপির তিন ইউনিয়নের কাউন্সিল স্থগিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে ঘিরে ওঠা গঠনতন্ত্র লঙ্ঘন, অনিয়ম ও সাংগঠনিক নীতিমালা উপেক্ষার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে জেলা বিএনপি। এর পরিপ্রেক্ষিতে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কাউন্সিল নিশ্চিত করতে সংশ্লিষ্ট তিন ইউনিয়নের কাউন্সিল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান (মোস্তফা) এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়ন বিএনপির কাউন্সিল কার্যক্রম সংক্রান্ত প্রাপ্ত অভিযোগসমূহ পর্যালোচনায় দেখা গেছে, কাউন্সিল পরিচালনায় দলীয় গঠনতন্ত্র, সাংগঠনিক নীতিমালা ও প্রচলিত নিয়মাবলির পরিপন্থী কার্যক্রমের অভিযোগের ভিত্তি রয়েছে। সংগঠনের স্বার্থে এবং একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কাউন্সিল নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট তিন ইউনিয়নের কাউন্সিল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, আগামী ১০ জুলাই রাজিবপুর সদর, ১১ জুলাই কোদালকাটি এবং ১২ জুলাই মোহানগঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কাউন্সিল প্রস্তুতি ও প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়ায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক নীতিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠে।

গত ৭ জুলাই মোহানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. বুলবুল আহমেদ জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি দাবি করেন, নির্ধারিত ৫১ সদস্যের পরিবর্তে মাত্র ১১ সদস্যের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন, কমিটিতে আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের অন্তর্ভুক্তি, একই পরিবারের একাধিক সদস্যকে বিভিন্ন পদে রাখা এবং সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে নির্বাচন পরিচালনার মতো অনিয়ম সংঘটিত হয়েছে।

এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তৃণমূলের নেতাকর্মীরা। তাদের অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপি বিষয়টি পর্যালোচনা করে এবং গঠনতন্ত্র পরিপন্থী কার্যক্রমের প্রাথমিক সত্যতা পাওয়ার পর কাউন্সিল স্থগিতের সিদ্ধান্ত নেয়।

জেলা বিএনপির এই সিদ্ধান্তে তৃণমূলের পরীক্ষিত ও দীর্ঘদিনের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, পরবর্তী সময়ে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধি অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত পরিবেশে কাউন্সিল আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

রাজীবপুরে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের ৭ দিনের কারাদণ্ড

অক্টোবর 24, 2026

রাজীবপুর প্রতিনিধি কুড়িগ্রামের রাজীবপুরে গাঁজা সেবনের সময় দুই যুবককে আটক করেছে থানা-পুলিশের কুইক রেসপন্স টিম (কিউআরটি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজীবপুর বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে তাঁদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন বড়াইডাঙ্গী এলাকার মো. খোরশেদ আলমের ছেলে নাহিদ […]

সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার বিদ্যুৎ সরকার

অক্টোবর 9, 2026

রাজিবপুর প্রতিনিধি কুড়িগ্রামের রাজিবপুরে সাবেক স্ত্রীর দায়ের করা মামলায় বিদ্যুৎ সরকার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বালিয়ামারী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, বিদ্যুৎ সরকারের সঙ্গে রৌমারী উপজেলার সুমা আক্তারের বিয়ে হয়েছিল। তাঁদের দাম্পত্য জীবনে একটি সন্তান রয়েছে। অভিযোগ […]

কুড়িগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতাকে শোকজ

অক্টোবর 8, 2026

রাজিবপুর প্রতিনিধি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে গরু চুরির চেষ্টার অভিযোগে মো. মফিজুল হক নামে এক ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত মফিজুল হক মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি। বুধবার (৭ অক্টোবর) রাজিবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান […]