
নিউজ ডেস্ক
শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে ও নতুন বছরকে বরণ করে নিতে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখা সবুজ পাঠশালার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী সরকার, উলিপুর উপজেলা শাখার সভাপতি সৌরভ বাবু, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্নসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। পরিবেশ সচেতনতার পাশাপাশি সমাজের অসহায় মানুষের কল্যাণে গ্রীন ভয়েস নিয়মিতভাবে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
শীতবস্ত্র পেয়ে সবুজ পাঠশালার শিশুদের মাঝে আনন্দের আবহ তৈরি হয়। তারা এ মানবিক উদ্যোগের জন্য গ্রীন ভয়েসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
আপনার মতামত লিখুন :