কুড়িগ্রামে মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন /
কুড়িগ্রামে মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রকিবুল ইসলাম রাফি ।। হামার কুড়িগ্রাম

শিশুর ভবিষ্যত গড়তে আয়, ভেঙ্গে ফেলি সব অন্তরায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলগাছা বাবুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে বেলগাছা যুব সংগঠন এর আয়োজনে এবং সার্বিক সহযোগিতায় চাইল্ড নট ব্রাইড প্রকল্প আরডিআরএস বাংলাদেশ এর সহযোগীতায় মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং ১৩-১৭ বছরের কিশোরী ও যুব নারীদের তালিকা তৈরি সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,নুর ইসলাম চেয়ারম্যান ফেডারেশন , আলমগীর কবির ইউপি সদস্য, মালতী রানী সভাপতি বেলগাছা যুব সংগঠন, সহ সভাপতি সোহেল রানা, দপ্তর সম্পাদক চাঁদ মিয়া,‌ কুরসি, ফারহানা, সাবরিনা সুমি ফিল্ড ফ্যাসিলিটেটর এবং নুর ইসলাম চেয়ারম্যান ফেডারেশন সহ সংগঠন এর সদস্যবৃন্দ।

এসময় বক্তারা অভিভাবকদের বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বিষয়ক বক্তব্য প্রদান করেন এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয় । বেলগাছা ইউনিয়নে কিভাবে বাল্যবিবাহ রোধ করা যায় সে সম্পর্কে মতামত ও আলোচনা করা হয়