বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামে বিশ্ব নদী দিবসে ধরলা নদী রক্ষার দাবি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ


বিশ্ব নদী দিবস উপলক্ষে কুড়িগ্রামে নদী সুরক্ষা, দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের ধরলা ব্রিজ সংলগ্ন ধরলা নদীর পাড়ে গ্রিন ইকো ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কর্মী ও সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে নদী সুরক্ষা, নদী দখল ও দূষণ বন্ধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং আন্তর্জাতিক নদীগুলোর ন্যায্য অধিকার ও স্বীকৃতির দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

এ সময় বক্তব্য দেন গ্রিন ইকো ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তমাল হোসেন, গ্রিন লিডার আজিজুল ইসলাম, কুড়িগ্রাম কলেজ শাখার সদস্য জাফর আলী, হাবিব ওয়াহিদ, মাসুদ ও সৌরভসহ অন্যরা।

বক্তারা নদী ও মানুষের পারস্পরিক সম্পর্ক তুলে ধরে ধরলা নদীসহ দেশের নদ-নদী রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে নদী দখল, দূষণ ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান তারা।

অনলাইনে যুক্ত হয়ে গ্রিন ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী বলেন, আন্তর্জাতিক নদীগুলোর ন্যায্য অধিকার ও স্বীকৃতির জন্য সরকারকে কূটনৈতিকভাবে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় সরকারের ইতিবাচক মনোভাব যেন বাস্তব উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নে রূপ নেয়। নদী সুরক্ষার ক্ষেত্রেও সরকারের আন্তরিক ও কার্যকর ভূমিকা প্রয়োজন।

ট্যাগ: · · · · · · · · · · · · · · ·

আরও সংবাদ

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা, নাগেশ্বরীর ৮ পূজামণ্ডপে জেলা যুবশক্তির সভাপতির আর্থিক সহায়তা

অক্টোবর 19, 2026

নাগেশ্বরী প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা যুবশক্তির সভাপতি মাসুদুর রহমান মাসুদের নেতাকর্মীরা। এ সময় প্রতিটি পূজামণ্ডপের কমিটির হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। শনিবার দিনব্যাপী এ কার্যক্রম নাগেশ্বরী কেন্দ্রীয় দুর্গামন্দির থেকে শুরু হয়। পরে পশ্চিম পাড়াডাঙ্গা সর্বজনীন দুর্গামন্দিরসহ পৌরসভার […]

বাল্যবিবাহ প্রতিরোধে দক্ষিণ এশীয় ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কুড়িগ্রামের অনন্যা

অক্টোবর 12, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও কন্যাশিশুর অধিকার এবং জেন্ডার সমতা নিয়ে কাজ করা কুড়িগ্রামের তরুণ সংগঠক অনন্যা খাতুন এবার দক্ষিণ এশীয় আঞ্চলিক পর্যায়ের একটি ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আগামী ১৩ অক্টোবর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে South Asian Regional Forum on Ending Child Marriage। সেখানে Asmani Foundation-এর মাধ্যমে Plan International Bangladesh-এর Space to […]

ভূরুঙ্গামারীকে পৌরসভা করার দাবি, প্রতিমন্ত্রীর কাছে এমপি আনোয়ারুল ইসলামের চিঠি

সেপ্টেম্বর 10, 2026

নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করার দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। এ দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তিনি। চিঠিতে এমপি উল্লেখ করেন, ভূরুঙ্গামারী উপজেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে সদর ইউনিয়নটি দীর্ঘদিন ধরে নানা নাগরিক সেবা ও অবকাঠামোগত […]