কুড়িগ্রামে বর্ণিল আয়োজনে স্বদেশী নববর্ষ ১৪৩৩ উদযাপনে প্রস্তুত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


Hamar Kurigram প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন /
কুড়িগ্রামে বর্ণিল আয়োজনে স্বদেশী নববর্ষ ১৪৩৩ উদযাপনে প্রস্তুত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ডেস্ক নিউজ

দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের আবহে কুড়িগ্রামে উদযাপিত হতে যাচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। বৈশাখের ছোঁয়ায় গ্রামবাংলার চিরচেনা খেলাধুলা, আনন্দ আর উৎসবকে ঘিরে এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আয়োজকরা জানান, বৈশাখের ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে শেকড়ের সাথে পরিচিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী অনুষ্ঠানে থাকছে বিভিন্ন গ্রামীণ খেলা, যেমন—দড়ি টানাটানি, লাঠিখেলা, কাবাডি, বল নিক্ষেপসহ নানা প্রতিযোগিতা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পাশাপাশি দর্শনার্থীদের জন্যও থাকবে আনন্দঘন পরিবেশ। আয়োজকরা সকল শ্রেণি-পেশার মানুষকে এই উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে সবাই মিলে বৈশাখী আনন্দ ভাগাভাগি করতে পারেন।

অনুষ্ঠানটি কুড়িগ্রামের ধরলা পার্কে অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা।

আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতির ঐতিহ্য নতুন করে প্রাণ ফিরে পাবে এবং তরুণ প্রজন্ম আরও বেশি করে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহী হয়ে উঠবে।