কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজনে এরিয়া প্রোগ্রামের কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন /
কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজনে এরিয়া প্রোগ্রামের কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম রাফি

কুড়িগ্রাম সদর উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ৯ই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় এরিয়া প্রোগ্রামের কার্যক্রম অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,, ডা: সাদাত শাহরিয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা,মারিও মার্ডি প্রোগ্রাম অফিসার, আমজাদ হোসেন প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এপি সহ পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উক্ত সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রামের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আলোচনা করা হয়। এবং ইপিআই সংক্রান্ত কার্যক্রম, কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম, টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।পাশাপাশি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এপি কুড়িগ্রামের কর্মসূচি এরিয়া কুড়িগ্রাম সদর উপজেলায় কাজ করার জন্য অবহিতকরণ করেন।