কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’ অনুষ্ঠিত


HK প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৫, ৩:৩০ অপরাহ্ন /
কুড়িগ্রাম সরকারি কলেজে গ্রীন ভয়েসের সাপ্তাহিক পাঠচক্র ‘প্রয়াস’ অনুষ্ঠিত

৩১ জুলাই ২০২৫, বুধবার | কুড়িগ্রাম

কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা গ্রীন ভয়েসের উদ্যোগে অনুষ্ঠিত হলো সাপ্তাহিক পাঠচক্রের আয়োজন “প্রয়াস”। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সংগঠনের সদস্যদের মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান’ সম্পর্কে সম্যক ধারণা প্রদান ও সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ।আজকের পাঠচক্রের মূল বিষয় ছিল “জুলাই গণঅভ্যুত্থান”। আলোচনায় অংশ নেন আইরিন আক্তার ও বন্যা আক্তার। তারা বিস্তারিতভাবে তুলে ধরেন জুলাই মাসে সংঘটিত গণহত্যা ও নির্মম হত্যাকাণ্ডের পেছনের বাস্তবতা, এবং ব্যর্থ স্বৈরশাসক সরকারের ভূমিকা। আলোচনার এক পর্যায়ে তারা নিজ নিজ অভিজ্ঞতার আলোকে আন্দোলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন।পাঠচক্র শেষে অনুষ্ঠিত হয় একটি কুইজ প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী সরকার, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি তহ্নি বণিক, সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্ন সহ টিমের অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ। তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে গ্রীন ভয়েসের ভবিষ্যৎ কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সবার সম্মিলিত প্রচেষ্টা আজকের আয়োজনকে সফলতা ও তাৎপর্যে পরিপূর্ণ করে তোলে।