
ডেস্ক নিউজ
মাহে রমাদান উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কোরআন বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা।
রবিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান রিফাত।
অনুষ্ঠানে বক্তারা মাহে রমাদানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমাদান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। তারা শিক্ষার্থীদের কোরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানান।

পরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয় এবং প্রায় এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীসহ ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :