
মোঃ মাইনুল ইসলাম, উলিপুর
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে কুড়িগ্রাম–উলিপুর সড়কের দুর্গাপুর বাজার এলাকার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রাম থেকে উলিপুরগামী একটি আলুবাহী ট্রাক্টরের সঙ্গে উলিপুর থেকে কুড়িগ্রামগামী একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ড্রাম ট্রাকটি সড়কের পাশে একটি পরিত্যক্ত খালি বাড়ির বাঁশঝাড়ে গিয়ে আটকে পড়ে এবং পাশেই আলুবাহী ট্রাক্টরটি উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, আলু বহনকারী ট্রাক্টরটি উলিপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী রানা মিয়ার।
এদিকে ড্রাম ট্রাকটির গন্তব্য এখন পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনায় ড্রাম ট্রাকের চালক গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত একটি অটোরিকশাযোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়দের ধারণা, ড্রাম ট্রাকের চালকের চোখে ঘুম ভাব থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :