বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

কুড়িগ্রাম আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে বিজিবি

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ফজলুল করিম ফরাজী ।। বিশেষ প্রতিনিধি

কুড়িগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশ,বিশৃঙ্খলা ঠেকানো,চোরাচালানবন্ধে সহ উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।এছাড়া সদরে সার্বক্ষণিক দায়িত্ব পালনে অতিরিক্ত প্লাটুন ১ বিজিবি মাঠে কাজ করছে বলে জানান বিজিবি কর্তৃপক্ষ।
‎
‎শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।
‎
‎বিজিবি জানায়,গতকাল ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ হতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং সকল ধরনের নাশকতা নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত টহল/চেকপোস্ট স্থাপন করা হয়েছে।


‎
‎এছাড়া দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে কোনো বাংলাদেশি নাগরিক যেন অবৈধভাবে ভারতে পালিয়ে যেতে না পারে এবং কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে লক্ষ্যে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি কঠোরভাবে বৃদ্ধি করা হয়েছে।
‎
‎
‎কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন,সীমান্তে অতন্ত্র প্রহরী হয়ে কাজ করছে বিজিবি।বিশেষ করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১xপ্লাটুন বিজিবি সদস্য কুড়িগ্রাম জেলায় মোতায়েনরত রয়েছে এবং জরুরী মূহুর্তে স্বল্প সময়ের ব্যবধানে যে কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ব্যাটালিয়ন সদরে ১ x প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষনিক প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]