
ডেস্ক নিউজ
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, নির্বাচনে অংশগ্রহণকারী সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ এবং দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে দলের সাংগঠনিক কার্যক্রম, আগামীর রাজনৈতিক কৌশল এবং জাতীয় ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। নেতৃবৃন্দ দলীয় ঐক্য ও গণমুখী রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। এ সময় তাকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন নাহিদ ইসলাম এবং আখতার হোসেন।
দলীয় সূত্র জানায়, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের সংসদীয় কার্যক্রম ও এলাকায় উন্নয়নমূলক ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। নেতৃবৃন্দ আগামী দিনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে আরও শক্তিশালী ও জনমুখী রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :