‎কুড়িগ্রামে দেশিয় অস্ত্র নিয়ে আবাসন প্রকল্পের ঘর দখলের অভিযোগ


hamarkur6 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন /
‎কুড়িগ্রামে দেশিয় অস্ত্র নিয়ে আবাসন প্রকল্পের ঘর দখলের অভিযোগ

ফজলুল করিম ফরাজী ।। কুড়িগ্রাম


‎কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি সরকারি আবাসন প্রকল্পের ঘর দখলকে কেন্দ্র করে বিধবার উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় মাহমুদুল হাসান বাবু ও তার ছেলে হারুন নামের ব্যক্তির বিরুদ্ধে।এ ঘটনায় থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী।


‎ শুক্রবার  ২০ ফেব্রুয়ারি শেষ বিকেলে মাহমুদুল ও হারুন দেশিয় অস্ত্র নিয়ে আবাসন এলাকায় এ ঘটনা ঘটায়।

‎স্থানীয়রা জানান,বেগমগঞ্জ ইউনিয়নের মুসল্লি পাড়া এলাকার মোঃ মাহমুদুল হাসান বাবু ও তাঁর ছেলে হারুন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আবাসন প্রকল্পের মোছাঃ মনোয়ারা বেগম স্বামী মৃত্যু নাইবালী ও মোছাঃ মোমেলা বেগম স্বামী শামসুল হকের ঘরে ঢুকে ভাঙচুর চালান। এ সময় ঘরের আসবাবপত্র নষ্ট করাসহ বসতঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এর আগেও একাধিকবার হামলার অভিযোগ রয়েছে বলে জানান এলাকাবাসী।


‎ভুক্তভোগী নারী মনোয়ারা বেগম জানান, তিনি স্বামী-সন্তানহীন এবং দুই নাতিকে নিয়ে সেখানে বসবাস করছেন। হামলার সময় তারা চরম আতঙ্কের মধ্যে পড়েন।

‎এ ঘটনায় বাধা দিতে গেলে স্থানীয় ইউপি সদস্য আঃ হামিদসহ বাধা দিতে আসা লোকজনেন সাথে মাহমুদুল হাসান ও তার ছেলে হারুন দুর্ব্যবহার করেন।এলাকায় আতঙ্ক তৈরি করতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র প্রদর্শন ও হুমকির ভিডিও নিজে পোস্ট করেন।এ ঘটনায় দ্রুত পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
‎উলিপুর থানার অফিসার ইনচার্জ ইবনে আবু সাইদ বলেন,সরকারী আবাসনের ঘটনায় বাংলাদেশ জরুরী সেবা ৯৯৯ এ অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।