বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান।। হামার কুড়িগ্রাম

‎কুড়িগ্রামের উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে জিয়ারুল ইসলাম (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে, শনিবার ভোররাতে নারিকেল বাড়ি কাজিরচক এলাকায়।

‎নিহত জিয়ারুল ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। জিয়ারুলের চার স্ত্রী ও দুই সন্তানের জনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

‎স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, জিয়ারুল পেশায় একজন হকার ছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতেন।

একাধিক স্ত্রী করায় কিছুটা মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন। সদ্য ৩য় স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যায়। সেই স্ত্রীকে মোবাইল ফোনে ফেরানোর চেষ্টা করছিল জিয়ারুল। কিন্তু ৩য় স্ত্রী জিয়ারুলের ফোন নম্বরটি ব্লোক করে রাখে। এতে জিয়ারুল অভিমান করে নিজ ঘরে সবার অজান্তে ঘুমের ওষুধ সেবনের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে জিয়ারুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
‎
‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]