বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে স্টারলিংকের ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন 

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

জাহিদ হাসান ।। উলিপুর

‎কুড়িগ্রামের উলিপুরে স্টারলিংকের ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে জেলায় প্রথম উলিপুর শহীদ মিনার চত্ত্বরে স্টারলিংকের ফ্রী ওয়াই-ফাই নেটওয়ার্ক জোন উদ্বোধন করা হয়।
‎
‎এ উপজেলাকে মডেল উপজেলা বিনিমার্ণের অঙ্গীকারকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আরো একধাপ এগিয়ে নিতে এই নেটওয়ার্কের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ও কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনের প্রার্থী তাসভীর উল ইসলাম।
‎

‎এ সময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা বলেন, উলিপুর শহরের স্থায়ী ব্যক্তিবর্গ এবং প্রয়োজনে বাজারে আগত জনগণ ফ্রীতে এই নেটওয়ার্কিং সিষ্টেমের আওতায় থাকবেন। যেকেউ ফোনের ওয়াই-ফাই অপশন অন করলেই অটো কানেক্ট হবে এবং ফ্রীতে ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]