বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে মজুদ থাকা অবস্থায় জ্বালানি সরবরাহ বন্ধ না রাখার নির্দেশ প্রশাসনের

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহজাহান খন্দকার || উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ বন্ধ রাখার অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। মজুদ থাকা অবস্থায় কোনোভাবেই জ্বালানি সরবরাহ বন্ধ না রেখে গ্রাহকদের নিয়মিত তেল সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে যে, উপজেলার কিছু ফিলিং স্টেশনে জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি জানার পরপরই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এসময় উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। তিনি ফিলিং স্টেশন মালিক ও কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশ দেন, মজুদ থাকা অবস্থায় কোনোভাবেই যেন জ্বালানি সরবরাহ বন্ধ রাখা না হয় এবং গ্রাহকদের হয়রানি করা না হয়।

তিনি আরও জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাভাবিকভাবে জ্বালানি তেল বিক্রি ও সরবরাহ অব্যাহত রাখতে হবে। কোনো ফিলিং স্টেশন যদি ইচ্ছাকৃতভাবে সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করে বা গ্রাহকদের ভোগান্তিতে ফেলে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসনের এই তদারকি কার্যক্রমে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]