বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

উলিপুরে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান২ জনকে জরিমানা ৬০ হাজার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৩১ ডিসেম্বর) উপজেলার গুনাইগাছ ও তবকপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গুনাইগাছ ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. লানজু সরকার (রুপার খামার, ধরণীবাড়ি)–কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ও ৭(গ) ধারা লঙ্ঘনের অপরাধে উক্ত আইনের ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এছাড়াও তবকপুর ইউনিয়নে মো. আব্দুল মান্নাফ (তবকপুর, কুড়িগ্রাম)–কে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৫ম তফসিলে বর্ণিত ১১ ধারা লঙ্ঙ্ঘনের দায়ে উক্ত আইনের ৮৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় তিনি বলেন, “অবৈধ মাটি কাটা ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]