বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ইসির নির্দেশনা মেনে নিজেই ব্যানার সরালেন কুড়িগ্রাম-১ জামায়াত প্রার্থী আনোয়ারুল

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি

নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম নিজ হাতে তার নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ শুরু করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে স্থাপিত দুটি বিলবোর্ড ও প্রচারণার ব্যানার তিনি নিজেই খুলে ফেলেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সকল পোস্টার, ব্যানার, বিলবোর্ড, গেট ও আলোকসজ্জা অপসারণের নির্দেশনা জারি করে নির্বাচন কমিশন। এই নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে এবং আইন মেনে চলার দৃষ্টান্ত স্থাপন করতে আনোয়ারুল ইসলাম মাঠে নেমে নিজ হাতে প্রচারসামগ্রী অপসারণের উদ্যোগ নেন। উপজেলা সদরের বিভিন্ন স্থান ঘুরে তাকে ব্যানার খুলতে দেখা যায়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ মিজানুর রহমান, সদর ইউনিট সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান শামীম, ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম।

জামায়াত উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন বলেন, “জামায়াত প্রার্থীর এ উদ্যোগে সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা গেছে। আইন মেনে চলার যে উদাহরণ তিনি স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।”

কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশনা মানা প্রত্যেক প্রার্থীর দায়িত্ব। আমি চাই নির্বাচন হোক শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আইনানুগ। তাই উদাহরণ তৈরির জন্য নিজ হাতেই ব্যানার খুলতে শুরু করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকায় আমার সকল প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের দেওয়া হয়েছে।”

নির্বাচন কমিশন ঘোষিত নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ বাধ্যতামূলক। নির্দেশনা অমান্য করলে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]