বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

আধাঘণ্টা পেরিয়ে গেলেও আসেনি ডাক্তার-নার্স, রোগীর মৃত্যুর অভিযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে চিকিৎসার অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৩০ জুলাই) রাতে হাসপাতালের ষষ্ঠ তলার পুরুষ ওর্য়াডে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া রোগীর নাম ফুলবাবু দাস (১৮)। তিনি উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের পূর্ব নাওড়া গ্রামের সুখ চরণ দাসের ছে‌লে।

নিহতের স্বজনদের দা‌বি, বুধবার রাত ৮টার দিকে ফুলবাবুর শ্বাস কষ্ট দেখা দিলে তাকে দ্রুত কু‌ড়িগ্রাম হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে ভ‌র্তি করে নেওয়া হয় ষষ্ঠ তলায়। কিন্তু দীর্ঘ সময় ডাক্তার ও নার্স তাকে দেখতে আসেন‌নি। ততক্ষণে মুখ দিয়ে রক্ত ‌বের হওয়া শুরু হয়। রাত ১১টার দিকে মারা যান তিনি।

বিজ্ঞাপন

রোগীর মা বকুল রানী দাস বলেন, হাসপাতালে ভর্তি করার পর আমার ছেলের মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে শ্বাসকষ্টে ছেলে আমার মারা যায়। ছেলে মারা যাওয়ার সময় ডাক্তার ও নার্সকে আমরা পাইনি। চিকিৎসার অবহেলায় তার ছেলে ফুলবাবু মারা গেছেন ব‌লে দা‌বি ক‌রেন তি‌নি।

ফুলবাবু দাসকে হাসপাতালে নিয়ে আসা পল্লিচিকিৎসক বাদল সরকার বলেন, ‘রাত ৯টার দিকে আমরা কাশির সঙ্গে রক্ত পড়া ও শ্বাসকষ্টজনিত কারণে রোগীকে হাসপাতালে ভর্তি করি। কিন্তু দুঃখজনক বিষয় হলো প্রায় এক ঘণ্টার বে‌শি সময় পেরিয়ে গেলেও কোনো ডাক্তার বা নার্স দেখ‌তে আসেননি। জরুরি বিভাগ থেকে যেসব ওষুধপত্র দিয়েছে, সেসব নিয়ে এসে দেখি এখানে রোগীকে অক্সিজেন দেওয়ার জন্য চিল্লাচিল্লি করা হচ্ছে কিন্তু অক্সিজেন দেওয়া হয়নি। রোগীর অবস্থা খারাপ দেখে ডাক্তার আসার জন্য অনুরোধ করলেও কেউ আসেননি।’

হাসপাতালের প্রত্যক্ষদর্শী সবুজ কুমার বলেন, ‘ফুলবাবু অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাচ্ছিলেন। তার নাক দিয়ে রক্ত ঝরছিল। পরে আমি তাকে বিছানায় শুইয়ে রা‌খি। রোগীর অক্সিজেনের সমস্যা দেখে নার্সদের ডাক দিই কিন্তু প্রায় আধাঘণ্টা পেরিয়ে গেলেও কেউ আসেননি। ততক্ষণে রোগী মারা যায়।’

এ বিষয়ে দা‌য়িত্বরত সিনিয়র স্টাফ নার্স কোহিনুর খাতুন বলেন, ‘আমরা একটা সেকেন্ডের জন্য বসে নাই। এখা‌নে শত শত রোগী। সেসময় একসঙ্গে সাতজন রোগী আসায় রিসিপশন ভরা ছিল। এরকম ভরা থাকলে কি কাজ করা সম্ভব? দায়িত্বে কোনো অবহেলা ছিল না বলে দা‌বি ক‌রেন তি‌নি।

দায়িত্বরত চিকিৎসক আব্দুল হান্নান বলেন, ‘রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। ওই রোগীর বিষয়ে কেউ কিছু আমাকে জানাননি। আপনারা আবাসিক মেডিকেল অফিসারের সঙ্গে কথা বলুন।’


কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. শহিদুল্লাহ লিংকন চি‌কিৎসকের অব‌হেলার বিষয়‌টি অস্বীকার ক‌রে ব‌লেন, ঘটনা‌টি শোনার পর আমি সকালে তদন্ত ক‌রে‌ছি। সেসময় রোগীর চাপ ছিল খুব। যি‌নি মারা গে‌ছেন তার শরীরে প্রচুর জ্বর ও মুখ দি‌য়ে রক্ত বের হ‌চ্ছিল। তাকে রেফার করা হলেও অন্যত্র যান‌নি।’

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]