বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

রাজারহাটে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলো জামায়াত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কে.এম মামুন অর-রশিদ, বিশেষ প্রতিনিধি, রাজারহাট

কুড়িগ্রাম জেলা রাজারহাট  উপজেলার ছিনাই ইউনিয়নের ১নং মীরেরবাড়ী ওয়ার্ডে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা একটি প্রধান রাস্তার সংস্কার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৩১জুলাই) সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও জনসেবার মানসিকতা নিয়ে এ রাস্তাটি সংস্কার করেন তারা।

জানা গেছে, ইউনিয়নের চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তাটি এলাকাবাসীর দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে বর্ষা মৌসূমে এই রাস্তায় পানি জমে চলাফেরা সম্পূর্ণ বন্ধ হয়ে যেত। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ জনগণের কল্যাণে এগিয়ে আসেন। সংস্কার কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন ছিনাই ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা খন্দকার মাহবুবুর রহমান। সঙ্গে ছিলেন ছিনাই ইউনিয়ন সভাপতি মাওলানা কে.এম মোস্তাফিজুর রহমান এবং ছিনাই ওয়ার্ড সেক্রেটারি আলমগীর হোসেন। ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীদের পাশাপাশি এই কাজে সক্রিয়ভাবে স্বেচ্ছায় অংশগ্রহণ করেন অত্র এলাকাবাসী এবং যুবসমাজ। ইট দিয়ে সড়কটির সমতল ও মজবুতকরণ কাজ করা হয়েছে।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা জানান, রাস্তাটি দীর্ঘদিন যাবৎ চলাচলের অযোগ্য ছিল। এখন সংস্কার করায় আমরা খুবই উপকৃত হচ্ছি। জামায়াত যে এই দিকটি গুরুত্ব দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা বিশ্বাস করেন-মানুষের পাশে থাকা, মানবিক কাজে অংশ নেওয়া এবং সমাজের প্রয়োজনে বাস্তব পদক্ষেপ নেওয়াই একটি আদর্শ রাজনীতির মূল প্রতিচ্ছবি। মীরেরবাড়ীর এই রাস্তা সংস্কার প্রকল্প প্রমাণ করে জামায়াত কথায় নয়, কাজে প্রমাণ করে দেখিয়েছে। জনকল্যাণমূলক এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সচেতনতা ও মানবিক দৃষ্টিভঙ্গির একটি কার্যকর উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]

কুড়িগ্রামে দুই দশক ধরে অসহায় মানুষের সেবায় কাজল

নভেম্বর 2, 2026

রাজারহাট প্রতিনিধি নিজের আয় সীমিত, রয়েছে ছোট্ট একটি দোকান। সেই দোকানের আয় থেকেই প্রতি মাসে একটি অংশ ব্যয় করেন অসহায় মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা মানুষের সেবায়। কখনো তাঁদের গোসল করিয়ে দেন, কখনো কেটে দেন হাত-পায়ের নখ, আবার কখনো নিজের হাতে খাইয়ে দেন খাবার। এভাবেই প্রায় দুই দশক ধরে মানবসেবায় নিয়োজিত রয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রায়হানুর […]