বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

আট বছর বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার, হলো আরেক রেকর্ড

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

চাপ, প্রত্যাশা, স্টারডম—বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার মানেই অনেক কিছু। ডিয়েগো ম্যারাডোনা থেকে রবার্তো বাজ্জো, ক্রিস্টিয়ানো রোনালদো থেকে পল পগবা—ফুটবল ইতিহাসের অনেক কিংবদন্তি একসময় ছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। গত পাঁচ দশকে এই ট্রান্সফার ফি রীতিমতো পাহাড়সম হয়ে উঠেছে।

১৯৮০ সালে অ্যান্ডি গ্রের অ্যাস্টন ভিলা থেকে উলভসের হয়ে ৩০ লাখ ইউরোতে যোগ দেওয়াই ছিল তখনকার বিশ্ব রেকর্ড। ২০০০ সালে সেই রেকর্ড বেড়ে দাঁড়ায় ৪ কোটি ৬৫ লাখ ইউরোতে। এই টাকায় লাৎসিওর ক্রিস্টিয়ান ভিয়েরিকে কিনেছিল ইন্টার মিলান। আর এখন? এখনকার রেকর্ড ফি সেই অঙ্কের পাঁচ গুণের বেশি।

২০১৭ সালে নেইমারকে বার্সেলোনা থেকে দলে নিতে ২২২ মিলিয়ন বা ২২ কোটি ২০ লাখ ইউরো খরচ করে পিএসজি। আগের রেকর্ডটা ছিল পল পগবার—২০১৬ সালে জুভেন্টাস থেকে ফেরাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে খরচ করতে হয়েছিল ১০৫ মিলিয়ন বা ১০ কোটি ৫০ লাখ ইউরো। নেইমারকে দলে টানতে গিয়ে পিএসজি একবারেই রেকর্ডটাকে দ্বিগুণ করে ফেলে।

বিজ্ঞাপন

আট বছর হয়ে গেল, নেইমারের সেই রেকর্ড কেউ ছুঁতে পারেননি। আর এ সপ্তাহেই দলবদল ইতিহাসের নতুন একটি অধ্যায়ে নাম লেখালেন ব্রাজিলিয়ান তারকা।


২০০১ সালে জুভেন্টাস থেকে ৭ কোটি ৭৮ লাখ ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন জিনেদিন জিদান। এরপর ৭ বছর ১১ মাস ২৭ দিন পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। নেইমার এখন সে সময়টাও ছাড়িয়ে গেছেন—৭ বছর ১১ মাস ২৮ দিন। অর্থাৎ ১৯৮০ সালের পর থেকে সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমা ধরে রাখার দিক দিয়ে সবচেয়ে দীর্ঘ সময় পার করলেন নেইমার। আসছে ৩ আগস্ট আট বছরও পূর্ণ হবে নেইমারের সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার।


মেসি গোল করিয়েছেন কতগুলো, তাঁর পাস থেকে সবচেয়ে বেশি গোল কার
এই তালিকায় জিদানের পর আছেন ইতালিয়ান ফরোয়ার্ড জিয়ানলুকা ভিয়াল্লি। ১৯৯২ সালে ২ কোটি ৬ লাখ ইউরোতে ইউরোতে সাম্পদোরিয়া থেকে জুভেন্টাসে যোগ দিয়ে পাঁচ বছর রেকর্ডটা ধরে রেখেছিলেন ইতালিয়ান তারকা।

এরপর আছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে ৯ কোটি ৪০ লাখ ইউরোতে যোগ দিয়ে ৪ বছর ১ মাস ২৬ দিন ছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়।

ম্যারাডোনাও ছিলেন এই তালিকায়—১৯৮২ সালে আর্জেন্টিনোস জুনিয়র্স থেকে ৭৩ লাখ ইউরোতে বার্সেলোনায় যোগ দিয়ে চার বছর ছিলেন সবচেয়ে দামি ফুটবলার।
এই তালিকায় আরও আছেন গ্যারেথ বেল (২ বছর ১১ মাস ৮ দিন), রবার্তো বাজ্জো (দুই বছর) ও ব্রাজিলিয়ান রোনালদো (১ বছর ৫ দিন)।

এখন প্রশ্ন হলো—নেইমারের সেই ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড কবে ভাঙবে? আদৌ কি ভাঙবে?

বিজ্ঞাপন

আরও সংবাদ

রৌমারীতে ঘোড়দৌড়ের ফাইনালে হাজারো দর্শক, অংশ নেয় ৫০ ঘোড়া

অক্টোবর 26, 2026

রৌমারী প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে দূরদূরান্ত থেকে হাজারো দর্শক সমবেত হন। রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খঞ্জনমারা গ্রামে, কুটিরচর ইটভাটা-সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়। পল্লী প্রাণিচিকিৎসকদের উদ্যোগে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। ফাইনালে মোট পাঁচটি দৌড় অনুষ্ঠিত […]

উলিপুরে ১৬ দলের হাডুডু টুর্নামেন্ট ঘিরে উৎসবের আমেজ

অক্টোবর 26, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ খেলাধুলার ঐতিহ্য তুলে ধরতে শুরু হয়েছে হাডুডু টুর্নামেন্ট-২০২৬। এতে উলিপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার ১৬টি দল অংশ নিচ্ছে। রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। আয়োজন করেছে নতুন […]

উলিপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বকুলতলা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

অক্টোবর 16, 2026

টাইব্রেকারে বেপারীপাড়া স্পোর্টিং ক্লাবকে ৫–৪ গোলে হারিয়েছে দলটি নুর মোহাম্মদ রোকন, উলিপুর (কুড়িগ্রাম) কুড়িগ্রামের উলিপুরে নারিকেলবাড়ী অনুসন্ধান সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় নারিকেলবাড়ী পণ্ডিত মহিরউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে বেপারীপাড়া স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৫–৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বকুলতলা স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই কয়েকটি […]