উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়ি থেকে গ্যাসলাইট আনতে গিয়ে ১৭ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বুধবার (৪ নভেম্বর) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে উলিপুর থানায় মামলাটি করেন।
বিজ্ঞাপন
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন তরুণী বাড়ির পাশের উঠানে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী নতিজার ফারাজির ছেলে নয়ন ফারাজি (২২) তাকে নিজের বাড়ি থেকে একটি গ্যাসলাইট নিয়ে আসতে বলেন। সরল বিশ্বাসে সেখানে গেলে আগে থেকে বাড়িতে অবস্থান করা বাইজিদ সরদার (২০) তাকে জাপটে ধরেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, তরুণী চিৎকার করলে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন বাইজিদ। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
পরবর্তী সময়ে তরুণী পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানান। পরিবারের সঙ্গে আলোচনার পর তার মা থানায় মামলা করেন। মামলায় বাইজিদ সরদার ও নয়ন ফারাজিকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, মামলার পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে।
পোস্ট টি পড়া হয়েছে : 112
বিজ্ঞাপন

নভেম্বর 6, 2026
ফুলবাড়ী প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চন্দ্রখানা মাঠেরপাড় গ্রামের একটি বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনায় […]

নভেম্বর 6, 2026
রাজারহাট প্রতিনিধি | Hamar Kurigram দেশব্যাপী একযোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’। এর অংশ হিসেবে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রাজারহাট উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদুল হক, কৃষি কর্মকর্তা তুষার […]

নভেম্বর 6, 2026
ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ মো. লুৎফর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার খড়িবাড়ী বাজারের মাদ্রাসা মোড় এলাকায় তাঁর কনফেকশনারি দোকানে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, খড়িবাড়ী বাজারে ফুলবাড়ী-নাগেশ্বরী পাকা সড়কের […]