হামার কুড়িগ্রাম

উলিপুরে অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা, জব্দ ১.৫ লাখ ঘনফুট বালু

মাইনুল ইসলাম, উলিপুর

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নূর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর মজুত করা প্রায় ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর নামাজের চর গ্রামের আব্দুর রহমানের ছেলে নূর ইসলাম দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে বালু উত্তোলনরত অবস্থায় আটক করা হয়।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুত করা বালু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

Exit mobile version