উলিপুর প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগে তাঁর এক স্বজনকে আটক করেছে পুলিশ। নিহতের বড় ভাইয়ের নাতি রাব্বি (২২) এ ঘটনায় অভিযুক্ত। হত্যার কারণ জানা যায়নি।
সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাচ্চু মিয়া প্রায় ৫০ বছর ধরে রংপুর শহরে পরিবার নিয়ে বসবাস করতেন। ঘটনার দুদিন আগে তিনি গ্রামের বাড়িতে বড় ভাই এক্কাবর আলীর বাড়িতে বেড়াতে আসেন।
উলিপুরে শয়নকক্ষ থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এক্কাবর আলীর ছেলে মিঠু মিয়া গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাঁর ছেলে রাব্বি ঘটনার দিন ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। রাতে বাচ্চু মিয়ার সঙ্গে একই কক্ষে ঘুমাতে যান তিনি।
আজকের আলোচিত নিউজ
- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন
- উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ
- ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা
- গুজব ও অনলাইন হয়রানি মোকাবেলায় কুড়িগ্রামে যুব-প্রশাসন সংলাপ
এক্কাবর আলীর ভাষ্য, রাত ১টার দিকে রাব্বি তাঁকে ও তাঁর স্ত্রীকে ডেকে একটি দুর্ঘটনা ঘটেছে বলে জানায়। তাঁর হাতে রক্তমাখা ছোরা দেখে তাঁরা আতঙ্কিত হন। পরে ঘরে গিয়ে বাচ্চু মিয়াকে হাত-পা বিচ্ছিন্ন ও ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পান। স্বজনদের চিৎকার শুনে প্রতিবেশীরা আসার আগেই রাব্বি সেখান থেকে পালিয়ে যান বলে জানান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রাব্বিকে তবকপুরে তাঁর নানার বাড়ি থেকে আটক করা হয়েছে। মামলা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
