উলিপুর প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাসভীর উল ইসলাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) মণ্ডপগুলোতে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা তাঁর সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে তাসভীর উল ইসলাম বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ উৎসব স্বাধীনভাবে ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন করবেন—এটাই আমাদের ঐতিহ্য।”
