
উলিপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা তাসভীর উল ইসলাম
উলিপুর প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাসভীর উল ইসলাম। মঙ্গলবার (২০ অক্টোবর) মণ্ডপগুলোতে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা তাঁর সঙ্গে ছিলেন। […]



