রাজারহাট প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনীম।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানার সঙ্গে উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশীদ।

এদিকে, বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনীম বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মকর্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।






