
পুরাতন রড, নিম্নমানের পাথর ও বালি দিয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের অভিযোগ
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মোগলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে পুরাতন ও ব্যবহৃত রডের পাশাপাশি নিম্নমানের পাথর ও বালি ব্যবহার করা হচ্ছে, যা ভবনের গুণগত মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয় সূত্র জানায়, নির্মাণকাজ শুরুর পর থেকেই মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার না করে পুরাতন রড কাজে লাগানো […]


