বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

পুরাতন রড, নিম্নমানের পাথর ও বালি দিয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের অভিযোগ

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মোগলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে পুরাতন ও ব্যবহৃত রডের পাশাপাশি নিম্নমানের পাথর ও বালি ব্যবহার করা হচ্ছে, যা ভবনের গুণগত মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।

স্থানীয় সূত্র জানায়, নির্মাণকাজ শুরুর পর থেকেই মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার না করে পুরাতন রড কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, এসব রড রাতের আঁধারে কেমিক্যাল দিয়ে পরিষ্কার করে পুনরায় ব্যবহার করা হচ্ছে। গত প্রায় এক মাস ধরে এভাবে কাজ চলমান রয়েছে বলে এলাকাবাসীর দাবি।

বিজ্ঞাপন

প্রকল্প সংক্রান্ত তথ্য

নির্মাণস্থলে টাঙানো প্রকল্প সাইনবোর্ড অনুযায়ী, এটি বাংলাদেশ সরকারের Local Government Engineering Department (LGED)-এর বাস্তবায়নাধীন একটি প্রকল্প। প্রকল্পটি Resilient Infrastructure for Adaptation and Vulnerability Reduction (RIVER) Project-এর আওতাভুক্ত এবং উন্নয়ন সহযোগী হিসেবে রয়েছে World Bank।

প্রকল্পের বিবরণ—

  • প্রকল্পের নাম: ৫৫টি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ
  • বিদ্যালয়: মোগলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উপজেলা: ভূরুঙ্গামারী
  • জেলা: কুড়িগ্রাম
  • প্যাকেজ নম্বর: LGED/RIVER/KURI/21-22/NW-01
  • নির্মাণ ব্যয়: ৬ কোটি ৯৩ লাখ ২২ হাজার ১২৩ টাকা
  • ঠিকাদারি প্রতিষ্ঠান: MJCL–STANDARD JV
  • বাস্তবায়নকাল: ৯১০ দিন

এত বড় ব্যয়ের একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠায় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা বলছেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত নির্মাণকাজের মান পরীক্ষা করা জরুরি।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল সংশ্লিষ্ট দপ্তরের তদারকি ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]