
সাহেবের আলগা ইউনিয়নে চুরির অভিযোগে চারজন আটক, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ
নিউজ ডেস্ক কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় চুরির অভিযোগে চারজনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, চুরি করতে এসে ধরা পড়া চারজনের মধ্যে চৌমুহনী ও হাতিয়া এলাকার কয়েকজন রয়েছে। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহেবের আলগা ইউনিয়নের এক স্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পৃক্ততার […]


