
নিউজ ডেস্ক
কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় চুরির অভিযোগে চারজনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরি করতে এসে ধরা পড়া চারজনের মধ্যে চৌমুহনী ও হাতিয়া এলাকার কয়েকজন রয়েছে। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহেবের আলগা ইউনিয়নের এক স্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে বলে দাবি করছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন—মো. আব্দুল হামিদ শেখ নামের এক ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তিনি সাহেবের আলগা ইউনিয়নের বাসিন্দা এবং তাঁর বড় ভাই সাগর শেখ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে পরিচিত। মো. আব্দুল হামিদ শেখ মরহুম ফুলচান শেখের পুত্র।
তবে বিষয়টি এখনো তদন্তাধীন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কারও সম্পৃক্ততা নিশ্চিত করা হয়নি।
এলাকাবাসী জানান, চুরির সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যারা জড়িত—তারা যেই হোক না কেন, সবার বিরুদ্ধে নিরপেক্ষ ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। স্থানীয়দের মতে, সহযোগীদের চিহ্নিত করে আগে বিচার নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :