বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ট্যাগ নদী ভাঙন

নির্মাণাধীন সোনাহাট সেতু ঝুঁকিতে রেখে দুধকুমার নদে বালু উত্তোলনের অভিযোগ

অক্টোবর 1, 2026

ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নির্মাণাধীন সোনাহাট সেতুর পশ্চিম-দক্ষিণ পাশে তিনটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এতে নির্মাণাধীন সেতু, নদীর তীর রক্ষা বাঁধ, বসতভিটা ও ফসলি জমি ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনাহাট স্থলবন্দরগামী সড়কে দুধকুমার নদের […]

কুড়িগ্রামে বিশ্ব নদী দিবসে ধরলা নদী রক্ষার দাবি

সেপ্টেম্বর 28, 2026

ডেস্ক নিউজ বিশ্ব নদী দিবস উপলক্ষে কুড়িগ্রামে নদী সুরক্ষা, দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শহরের ধরলা ব্রিজ সংলগ্ন ধরলা নদীর পাড়ে গ্রিন ইকো ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কর্মী ও সদস্যরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে নদী সুরক্ষা, নদী দখল ও দূষণ বন্ধ, […]

তিস্তার ভাঙন ঠেকাতে নদীতীর সংরক্ষণ, স্বস্তি ফিরছে কুড়িগ্রামের নদীপাড়ে

আগস্ট 31, 2026

আশির্বাদ রহমান তিস্তা নদীর ভাঙন থেকে বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর উপজেলায় নদীতীর সংরক্ষণকাজে অগ্রগতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে নেওয়া পূর্ব সতর্কতামূলক এ প্রকল্পের আওতায় ১৬টি প্যাকেজে প্রায় ৮ কিলোমিটার তিস্তা নদীর বাম তীর সংরক্ষণ করা হচ্ছে। এরই মধ্যে ১৩টি প্যাকেজের কাজ শেষ হয়েছে। বাকি তিনটি প্যাকেজের […]

কুড়িগ্রামে ধরলা নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ধস, নদীগর্ভে দেবে যাচ্ছে সিসি ব্লক

জুলাই 30, 2026

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব গ্রামে ধরলা নদীর তীরে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি বড় অংশে ভয়াবহ ধস দেখা দিয়েছে। প্রায় ৪০০ মিটার দীর্ঘ বাঁধটির অন্তত ৩০ মিটার অংশে একের পর এক সিসি (কংক্রিট) ব্লক নদীর পানির নিচে দেবে যাচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নদীর তীব্র স্রোত […]

৪৪৮ কোটি টাকার তীররক্ষা বাঁধে ফের ধস, চিলমারীতে ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ

জুলাই 17, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙন প্রতিরোধে ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত তীররক্ষা বাঁধে আবারও ধস নেমেছে। উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকায় মাত্র ১৫ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় প্রায় ৬০ মিটার ব্লক পিচিং নদীগর্ভে বিলীন হয়েছে। একই স্থানে বারবার ধসের ঘটনায় নদীতীরবর্তী মানুষের মধ্যে নতুন করে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। […]

নিজের বসতভিটার ভাঙন ঠেকাতে ৮০ বছরের বৃদ্ধের একার লড়াই

এপ্রিল 23, 2026

মোঃ মশিউর রহমান বিপুল , হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনের মুখে নিজের শেষ আশ্রয়টুকু রক্ষায় একাই লড়াই চালিয়ে যাচ্ছেন ৮০ বছর বয়সী নুরুজ্জামান মিয়া। বারবার নদীভাঙনে পৈত্রিক সম্পত্তি হারিয়ে বর্তমানে সামান্য জমিতে বসবাস করলেও, সেইটুকুও হারানোর আশঙ্কায় দিন কাটছে তার। স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তার ভাঙনে আগেই সর্বস্ব হারান নুরুজ্জামান। পরে মাত্র […]

নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রি, হুমকিতে শিমুলতলা–ফান্দেরচর, প্রশাসন নিরব

জানুয়ারি 13, 2026

মোঃ মশিউর রহমান বিপুল ।। স্টাফ রিপোর্টার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে দুধকুমর নদের বাঁধ কেটে অবৈধভাবে বালু বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে বল্লভেরখাস ইউনিয়নের শিমুলতলা ও ফান্দেরচর এলাকার বিস্তীর্ণ জনপদ। অভিযোগ সূত্রে জানা গেছে, নাগেশ্বরীর বল্লভেরখাস ইউনিয়নের শিমুলতলা বাজার সংলগ্ন দুধকুমর নদের পশ্চিম […]