বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ট্যাগ জেলা প্রশাসক

দুই দফা দাবিতে কুড়িগ্রামে ডাক বিভাগের ইডি কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

জুলাই 12, 2026

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামে অনির্দিষ্টকালের পূর্ণ ধর্মঘট ও কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল (ইডি) কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে তারা কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি স্মারকলিপিও প্রদান করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ডাক […]

ভুরুঙ্গামারীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, জিওব্যাগ ফেলা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ

জুন 7, 2026

নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। শনিবার বিকেল ৫টার দিকে তিনি শিলখুড়ি ইউনিয়নের ভাঙনকবলিত কয়েকটি গ্রাম ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও অনিশ্চয়তার বিভিন্ন দিক জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। […]

প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক: ডিসি অন্নপূর্ণা দেবনাথ

নভেম্বর 28, 2025

মোঃ মশিউর রহমান বিপুল ।। বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক; সচ্ছতা ও জবাবদিহীতা ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অন্নপূর্ণা দেবনাথ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু […]

কুড়িগ্রামের নতুন জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সেপ্টেম্বর 17, 2025

মোঃ বুলবুল ইসলাম || হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত ই খুদার পরিচালনায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সমাধানমূলক পদক্ষেপ গ্রহণের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করা […]

কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সেপ্টেম্বর 6, 2025

নিউজ ডেস্ক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের আয়োজনে আলোচনা সভা, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী কোমলমতি শিশুদের হাতে পুরস্কার তুলে দেন […]

কুড়িগ্রামে সুশীল সমাজের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

সেপ্টেম্বর 3, 2025

নিউজ ডেস্ক কুড়িগ্রামে জেলা পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সিফাত মেহনাজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক এম কুদরত এ খুদা। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম […]