বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ট্যাগ চিলমারী

চিলমারীতে ব্যবসায়ীর দোকানে হামলা অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগ

নভেম্বর 28, 2025

সোহেল রানা ।। চিলমারী কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পুটিমারী সরদারপাড়া বাঁধ এলাকায় এক ব্যবসায়ীকে মারধর ও তার দোকানে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন (৪০) চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ অনুযায়ী, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বাঁধসংলগ্ন রাস্তায় মুদি, কাটা কাপড় ও স্যান্ডেলের দোকান পরিচালনা করে আসছেন। […]

কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার

নভেম্বর 22, 2025

ডেস্ক নিউজ কুড়িগ্রামের চিলমারীতে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও চাঁদাদাবির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শুক্রবার (২১ নভেম্বর) রাতে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্বে) তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সকল পদ ও দল থেকে বহিষ্কারের বিষয়টি […]

কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে কৃষকদলের সদস্যসচিবসহ ৩ জনের নামে মামলা

নভেম্বর 21, 2025

মনোয়ার হোসেন লিটন ।। চিলমারী কুড়িগ্রামের চিলমারীতে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে উপজেলা কৃষকদলের সদস্যসচিব আবু হানিফা সাদ্দাম (৩৩) ও স্বেচ্ছাসেবক দলের দুই সদস্যসহ তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ওই কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। চিলমারী মডেল থানার […]

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ

নভেম্বর 12, 2025

মোঃ বুলবুল ইসলাম, হামার কুড়িগ্রাম কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপির কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শাপলা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য […]

৩৫ শতাংশ বাড়ি ভাড়া নিয়েও প্রশাসনিক ভবনে সংসার পেতেছেন কলেজ অধ্যক্ষ

অক্টোবর 17, 2025

মমিনুল ইসলাম বাবু ।। চিলমারী কলেজের প্রশাসনিক ভবনের দোতলার একটি কক্ষের পর্দা সরালেই মনে হবে এটি যেন কোনো বসতবাড়ি। আসলে কক্ষটি সরকারি কলেজের প্রশাসনিক কাজের কক্ষ। সরকারি নির্দেশনা ও প্রশাসনিক নীতিমালা উপেক্ষা করে অধ্যক্ষ ওই কক্ষকে নিজের বাসস্থানে পরিণত করেছেন। কলেজের একাধিক শিক্ষক ও কর্মচারী জানান, অধ্যক্ষ দীর্ঘদিন ধরে কলেজের প্রশাসনিক ভবনে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে […]

কুড়িগ্রামে মাদ্রাসার আবা‌সিক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক

অক্টোবর 13, 2025

মোঃ বুলবুল ইসলাম ।। বিশেষ প্রতিনিধি মাদ্রাসার আবা‌সিক শিক্ষার্থীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধানকে আটক করেছে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাতে চিলমারীর থানাহাট ইউনিয়নের মধ্য প্রামাণিকপাড়ায় একটি মক্তবে আটকে রাখেন অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষককে। অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষকের নাম হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর […]

দারিদ্র্যমুক্ত বহুমুখী সমবায় সমিতি’র বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ, প্রতারিতদের মানব বন্ধন

অক্টোবর 4, 2025

হুমায়ূন কবীর সূর্য ।। বিশেষ প্রতিনিধি প্রতারিত ষাটোর্ধ ছকিনা বেগম কেঁদে কেটে বললেন, বাবা মুই ভিক্ষা করি খাং। মাটি কাটার কাম করি সারা জীবনের জমা সাড়ে ৬লাখ টেকা সমিতিত থুছং। এলা শোনোং সমিতিত টেকা নাই। মুইতো এ্যালা পাগোল হয়া যাম! কথাগুলো বলে উদ্ভ্রান্তের মতো আচরণ করছেন তিনি। জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ […]

শিকলবন্দি আকাশের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা মানিক

অক্টোবর 3, 2025

ডেস্ক নিউজ চিলমারীতে শেকলবন্দী সেই আকাশের পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল নেতা মইনুল ইসলাম মানিক। এর আগে আকাশকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সেটি নজরে আসে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মানিকের। এরপর তিনি আকাশের বাড়িতে ছুটে গিয়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পশ্চিম […]

পূজামণ্ডপ ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় করেন ছাত্রদল নেতা মানিক

অক্টোবর 1, 2025

ডেস্ক নিউজ শারদীয় দূ্র্গাপূজা উৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদল নেতা মইনুল ইসলাম মানিক চিলমারী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে ঘুরে সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্দিরগুলো কমিটির সঙে আলোচনা করেন এবং প্রতিটি মন্দিরে আর্থিক সহায়তা দেন। মইনুল ইসলাম মানিক জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল।বাংলাদেশের সকল নাগরিকদের জন্য সমান ভাবে কাজ […]

নিম্নমানের ইট ব্যবহার, ক্ষোভে কাজ বন্ধ করলেন এলাকাবাসী

সেপ্টেম্বর 21, 2025

সাওরাত হোসেন সোহেল ।। চিলমারী চিলমারীতে সেতু নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান একের পর এক অনিয়মের আশ্রয় নিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকায় ক্ষোভে কাজ আটকে দিয়েছেন এলাকাবাসী। তবে ইট সরিয়ে নেয়াসহ ভালো মানের ইট দিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন এলজিইডি বিভাগ। এর আগে সেতু নির্মাণে ব্রিজের দুই পাশে সংযোগ (এপ্রোচ) হেরিং বোন (এইচবিবি) সড়ক নির্মাণে নিম্নমানের ইট […]