বুধবার, 4 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ট্যাগ চিলমারী

হাতের ভেতরে কাচ রেখেই সেলাই, এক মাস পর অস্ত্রোপচার; চিকিৎসকের দুঃখ প্রকাশ

নভেম্বর 4, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলার অভিযোগ তুলেছেন সাইদার মিয়া নামে এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে ভাঙা কাচের আঘাতে তাঁর বাম হাত গুরুতর জখম হয়। অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর ক্ষতস্থানে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও হাতের ভেতরে থাকা কাচের টুকরো শনাক্ত করা হয়নি। পরে এক মাসের বেশি সময় যন্ত্রণা ভোগের পর […]

চিলমারীতে দেড় কোটি টাকার সড়কে বালুর বদলে ইটের গুঁড়া, অনিয়মের অভিযোগ

অক্টোবর 26, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়নকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে বালুর বদলে ইটের গুঁড়া এবং নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। সড়কটির নির্মাণকাজ সরেজমিনে দেখে বালুর বদলে ইটের গুঁড়া ব্যবহারের বিষয়টি পাওয়া গেছে। কাজের দেখাশোনার দায়িত্বে থাকা মিলন নামের এক […]

চিলমারীতে জেলের জালে ৯০ কেজির বাঘাইড়, বিক্রি হলো ১ লাখ ৩৫ হাজার টাকায়

অক্টোবর 17, 2026

চিলমারীত প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটি প্রথমে ১ লাখ ১০ হাজার টাকায় কেনা হলেও পরে কেটে খুচরা বিক্রি করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকায়। শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। […]

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের উদ্বোধন

অক্টোবর 16, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা […]

চিলমারীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

অক্টোবর 1, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হুরমুজ আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের সময় একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার নয়ারহাট ইউনিয়নের গোয়ালের চর নয়াব আলী বাজারসংলগ্ন এলাকায় এ […]

চলন্ত ট্রেনের কোচ থেকে বৈদ্যুতিক তার চুরি, অন্ধকারে যাত্রীদের যাত্রা

সেপ্টেম্বর 29, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী থেকে রংপুরগামী রমনা কমিউটার ট্রেনের ৭০৩২ নম্বর কোচ থেকে বাতি ও ফ্যানের সার্কিটের বৈদ্যুতিক তার চুরির অভিযোগ উঠেছে। এতে ট্রেন চলার সময় কোচের বাতি ও ফ্যান বন্ধ হয়ে গিয়ে অন্ধকার ও গরমের মধ্যে যাত্রা করতে হয়েছে যাত্রীদের। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উলিপুর রেলওয়ে স্টেশনের অদূরে বালাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে […]

চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার

সেপ্টেম্বর 17, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে আনুমানিক ৫ বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজারের দক্ষিণ খামার এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকাল আনুমানিক ৭টার দিকে নদে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন তারা। পরে স্থানীয়রা বিষয়টি […]

চিলমারীতে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সেপ্টেম্বর 7, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শহিদুল ইসলাম চিলমারী উপজেলার কুটিরগ্রাম এলাকার […]

১৫ দিন ধরে বন্ধ চিলমারী-রৌমারী ফেরি, চরম দুর্ভোগে চালক-শ্রমিক

আগস্ট 29, 2026

চিলমারী প্রতিনিধি কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে নাব্যতা সংকটের কারণে ১৩ আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ ১৫ দিন ধরে ফেরি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পণ্যবাহী যানবাহনের চালক, শ্রমিকসহ দুই উপজেলার স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৯ আগস্ট) চিলমারী নদীবন্দরে গিয়ে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় একাধিক পণ্যবাহী ভারী যানবাহন আটকা পড়ে আছে। […]

কুড়িগ্রামে ৪২ শূন্য ইউনিটে সার ডিলার নিয়োগ, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

আগস্ট 23, 2026

কুড়িগ্রামে ৪২টি শূন্য ডিলার ইউনিটের বিপরীতে সার ডিলার পুনঃনিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯’ (সংশোধিত)-এর আলোকে জেলার বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত কার্য এলাকায় এসব ডিলার নিয়োগ দেওয়া হবে। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি ২০ আগস্ট ২০২৬ […]