
কুড়িগ্রাম-২ আসনে এবি পার্টির মোঃ নজরুল ইসলাম খাঁন মনোনয়নপত্র দাখিল
আজ সোমবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন মোঃ নজরুল ইসলাম খাঁন। মনোনয়ন জমা দেওয়ার সময় দলীয় নেতাকর্মীসহ স্থানীয় সমর্থকরাও উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। এবি পার্টির পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। […]



