
ডিসেম্বর 25, 2025
মোঃ মোস্তাফিজার রহমান ।। হামার কুড়িগ্রাম আসন্ন জাতীয় নির্বাচনে কুড়িগ্রামের চারটি আসনেই বিএনপির একক প্রার্থী থাকায় দলটির মধ্যে স্বস্তির হাওয়া বইছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, অভ্যন্তরীণ কোন্দল বা মনোনয়ন দ্বন্দ্ব না থাকায় প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপি এবার বেশ নির্ভার অবস্থানে রয়েছে। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে— এনসিপি শেষ সময়ে জামায়াতসহ ইসলামী ঐক্যফ্রন্টের সঙ্গে সমঝোতায় […]

ডিসেম্বর 24, 2025
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রাম-১ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেছেন বিন ইয়ামিন মোল্লা। মনোনয়নপত্র ক্রয় উপলক্ষে গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মোল্লা, গৃহায়ণ ও পুনর্বাসন সম্পাদক, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি; শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা; শফিকুল ইসলাম, সাধারণ […]

ডিসেম্বর 18, 2025
নিউজ ডেস্ক কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হারিসুল বারী রনি বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ ও নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণের সময়, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র গ্রহণের পর […]

ডিসেম্বর 12, 2025
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম নিজ হাতে তার নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ শুরু করেছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে স্থাপিত দুটি বিলবোর্ড ও প্রচারণার ব্যানার তিনি নিজেই খুলে ফেলেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ […]

ডিসেম্বর 12, 2025
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জামায়াতের ভূরুঙ্গামারী উপজেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামীর […]

ডিসেম্বর 2, 2025
আরিফুল ইসলাম রিগান ।। কুড়িগ্রাম তফসিল ঘোষণার আগেই কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে নির্বাচনি প্রচারণা জমে উঠেছে। প্রতিদিন ভোটারদের কাছে যাচ্ছে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ নির্বাচনমুখী দলগুলো। আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে বিএনপিতে স্বস্তি থাকার কথা থাকলেও জামায়াতে ইসলামীসহ ‘আটদলীয় জোট’ এবং জাতীয় পার্টিকে (জাপা) নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছেন দলটির নেতাকর্মীরা। গত তিনটি সংসদ নির্বাচনে আসনগুলো […]