
কচাকাটায় ৯ বছরের শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্যজনক মৃত্যুর অভিযোগ
মোঃ আবু সাঈদ ইসলাম, নাগেশ্বরী কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার নদীবেষ্টিত নারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পদ্মারচর (পাগলার বাজার) এলাকায় হালিমা খাতুন (৯) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হালিমা খাতুন স্থানীয় বাসিন্দা হেলাল মণ্ডলের মেয়ে। […]


