
ফুলবাড়ীতে শারদীয় উৎসব, সাংস্কৃতিক আয়োজনে মুখর বঙ্গভাষা লেখক জাদুঘর
ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শারদীয় উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গভাষা লেখক জাদুঘর প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় উপজেলার বঙ্গভাষা লেখক জাদুঘরের কালচারাল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার পাশাপাশি দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত রাখা হয়। […]


