
অক্টোবর 18, 2026
বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাছ ধরার জালে আটকা পড়েছে বড় আকৃতির একটি অজগর। সাপটি দেখতে শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকায় জেলের বাড়িতে ভিড় করেন শত শত মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, ধরলা নদীর কাছের একটি বিলে চায়না দুয়ারি রিং জাল পেতে মাছ ধরেন আব্দুস সোবহান। তিনি কুদ্দুস মিয়ার ছেলে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে জাল তুলতে […]

অক্টোবর 18, 2026
ফুলবাড়ী প্রতিনিধি সারা দেশে শারদীয় দুর্গোৎসব চললেও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়ায় এবারও বসেনি পূজামণ্ডপ। অর্থসংকট, আয়োজনের উদ্যোগী মানুষের অভাব এবং সনাতন ধর্মাবলম্বী পরিবারের সংখ্যা কমে যাওয়ায় টানা তিন বছর ধরে সেখানে স্থানীয়ভাবে দুর্গাপূজার আয়োজন হচ্ছে না। দেশের বৃহত্তম সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার আয়তন ৬ দশমিক ৬৫ বর্গকিলোমিটার। স্থানীয় তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। […]

অক্টোবর 8, 2026
বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর রাবাইতাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আমিনের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের বিষয়ে এক মাস আট দিনেও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে […]

সেপ্টেম্বর 26, 2026
ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শারদীয় উৎসব ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গভাষা লেখক জাদুঘর প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় উপজেলার বঙ্গভাষা লেখক জাদুঘরের কালচারাল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার পাশাপাশি দর্শনার্থীদের জন্য জাদুঘরটি উন্মুক্ত রাখা হয়। […]