
দুধকুমারের বাঁধ ভেঙে নাগেশ্বরীর ২০ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ
নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম উজানের ঢল ও টানা বর্ষণের প্রভাবে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদের পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে উপজেলার মুড়িয়ারহাট এলাকার একটি বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় বামনডাঙ্গা ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে হাজারো মানুষ পানিবন্দি অবস্থায় দুর্ভোগে পড়েছেন। সোমবার (২৯ জুন) পানি উন্নয়ন বোর্ড জানায়, দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে […]


