
পাথরডুবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) পাথরডুবি ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। কর্মসূচিতে পাথরডুবি ইউনিয়ন […]


