বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

পাথরডুবিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পাথরডুবি ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, ইউনিয়ন হিসাব সহকারী মো. মোখলেছুর রহমান, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা অংশ নেন। এছাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার করা হয়। এ সময় বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি বা ইউনিয়ন পরিষদের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাড়ির আঙিনা ও আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · · · · · · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 6

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]