
দেশের আকাশে দেখা গেলো রজবের চাঁদ, রোজা শুরু দু’মাস পর
নিউজ ডেস্ক বাংলাদেশের আকাশে চলতি হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায়, বাদ মাগরিব, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। […]


