
ফেসবুকে খবর, সামনে অভিযুক্ত—মা হত্যার পর পালানো ছেলেকে আটকে পুলিশে খবর দেন ছাত্রদল নেতা জিহাদসহ ৩ তরুণ
নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম সদর উপজেলায় মাকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে যান ছেলে মুত্তাকিন আলম শোভন (৩৪)। তবে শেষ রক্ষা হয়নি তাঁর। ফেসবুকে ছড়িয়ে পড়া খবর ও ছবি দেখে অভিযুক্তকে শনাক্ত করে অনুসরণ করেন স্থানীয় তিন তরুণ। পরে তাঁর পালানোর চেষ্টা ঠেকিয়ে পুলিশে খবর দেন তাঁরা। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শোভনকে আটক করে। […]


