
অক্টোবর 27, 2026
ডেস্ক নিউজ কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নির্মাণকাজে ফুটপাত রাখার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ফুটপাত না থাকায় শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। জননিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণাধীন মহাসড়কে ফুটপাতের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মহাসড়কের […]

অক্টোবর 12, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাঁদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের পেছনে অর্থ লেনদেন ও অনিয়ম হয়েছে বলেও দাবি করেন তাঁরা। সোমবার বিকেল ৫টার দিকে পৌরসভার বলদিটারী […]

অক্টোবর 8, 2026
বিপুল মিয়া, ফুলবাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর রাবাইতাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল আমিনের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের বিষয়ে এক মাস আট দিনেও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে […]

সেপ্টেম্বর 27, 2026
মাসুদ রানা একদিকে নদী, অন্যদিকে ভাঙনের আতঙ্ক—প্রতিদিনই যেন নতুন করে অনিশ্চয়তার মধ্যে কাটছে কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চর এলাকার মানুষের জীবন। বসতভিটা, ফসলি জমি হারানোর পর এবার তাদের চোখের সামনে হুমকিতে পড়েছে বিদ্যালয়, মাদরাসা, মসজিদ ও কবরস্থান। ধরলার অব্যাহত ভাঙন থেকে রক্ষা পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় […]

সেপ্টেম্বর 6, 2026
নাগেশ্বরী প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে কলেজছাত্র রেজাউল আহছান বিজয় হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন নিহতের স্বজন, শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ ব্যাপারীরহাট স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কের দক্ষিণ ব্যাপারীরহাট স্কুল অ্যান্ড […]

আগস্ট 23, 2026
উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে রুকাইয়া আক্তার রিংকি হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত পুনঃতদন্ত এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন শেষে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বড় মসজিদ মোড় (গবার মোড়) এলাকায় পাণ্ডুল ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। […]

জুলাই 4, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে প্রস্তাবিত ৮২ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা’। শনিবার (৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির সমন্বয়ক আখম আশরাফুর রহমান, শাহিনুর রহমান, মনজুরুল হক, আহমেদ তালুকদার ও রাসেল মিয়া বক্তব্য দেন। সমাবেশে বক্তারা দাবি করেন, দীর্ঘদিন ধরে […]

জুন 6, 2026
নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী-রংপুর রুটে বহুল প্রতীক্ষিত সরকারি “রংপুর মেইল” বাস সার্ভিস দ্রুত চালুর দাবিতে নাগেশ্বরীতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে উত্তর ধরলা ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন। শনিবার সকাল ১১টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের ধরলা ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, কুড়িগ্রাম থেকে রংপুরে যাতায়াত […]

মে 24, 2026
সোহেল রানা, উলিপুর উপজেলা কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার থেকে বাহারের ঘাট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২৩ মে) দুপুর ১২টায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন আতিকুর রহমান মন্টু, আব্দুস সালাম, মিনহাজুল […]

নভেম্বর 1, 2025
সদর উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ন্যুনতম ৩৫ হাজার টাকা বেতন, সাগর-রুনিসহ সকল সাংবাদিকদের হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনঃবহালসহ ২১ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই মানববন্ধন […]