
অক্টোবর 6, 2026
নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কারকাজে মোট ৩০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকূলে পরিচালন বাজেটের আওতায় প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ১৫ লাখ টাকা করে এ বরাদ্দ দেওয়া হয়েছে। নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেরামত ও সংস্কারকাজে ১৫ লাখ টাকা […]

সেপ্টেম্বর 29, 2026
ভুরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট ডিগ্রি কলেজে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য মাত্র ২০ টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা চালু করা হয়েছে। কলেজের নিজস্ব তহবিল থেকে আপাতত এ খাবারের ব্যয় বহন করা হচ্ছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কলেজের অধ্যক্ষ বাবুল আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কলেজ কর্তৃপক্ষ […]

আগস্ট 31, 2026
নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram কুড়িগ্রাম–১ আসনের সংসদ সদস্য জননেতা মো. আনোয়ারুল ইসলামের উদ্যোগে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নিজ এলাকার শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সংসদ প্রাঙ্গণ পরিদর্শন করেন। পাশাপাশি তারা দেশের সংসদীয় কার্যক্রম, গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার […]

জুন 30, 2026
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও কচাকাটা) আসনের ধর্মীয় অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ১০টি মসজিদের অনুকূলে মোট ৩০ লক্ষ টাকার সরকারি বরাদ্দ প্রদান করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য ও জননেতা অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম মহোদয়ের ঐকান্তিক উদ্যোগে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। জানা গেছে, ‘সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (GSID-2)’-এর আওতায় উপজেলার নির্বাচিত এই ১০টি মসজিদের প্রত্যেকটির […]

ডিসেম্বর 20, 2025
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সরকারি কাজে বাধা প্রদান, অর্থ আত্মসাৎ, মিথ্যা মামলায় হয়রানি ও ইনক্রিমেন্ট প্রদানের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপজেলার শিংঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান এ আবেদন করেন। তিনি জানান, বিধি অনুযায়ী পঞ্চম শ্রেণি উত্তীর্ণ একজন শিক্ষার্থী […]

ডিসেম্বর 13, 2025
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। বৃত্তি পরীক্ষায় ভূরুঙ্গামারী উপজেলার আর হেরা ইসলামী একাডেমি ও লিটল এঞ্জেল স্টাডি হোম—এই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১৬০ জন […]

ডিসেম্বর 13, 2025
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি চালিয়ে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি। এ ঘটনাকে কেন্দ্র করে ভূরুঙ্গামারীতে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয় নগর বক্স কালভার্ট এলাকায় প্রচারণা চলাকালীন মোটরসাইকেল […]

ডিসেম্বর 13, 2025
মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী প্রতিনিধি মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গুণীজন সম্মাননা প্রদান ২০২৫। এ আয়োজনে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র অভিনেতা এ.বি.এম. সোহেল রশীদ-এর হাত থেকে গুণীজন সম্মাননা অ্যাওয়ার্ড গ্রহণ করেন ভূরুঙ্গামারীর কৃতি সন্তান মোঃ কুদ্দুস আলী। সম্মাননা গ্রহণের অনুভূতি প্রকাশ […]